Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতানজানিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৯

তানজানিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৯

তানজানিয়ায় লেক ভিক্টোরিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার দেশটির বুকোবা শহরের একটি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।

সিএনএন জানায়, বিমানটিতে ৪৬ জন যাত্রী ছিলেন। আর দুর্ঘটনার কবলে পড়া বিমানটি প্রেসিশন এয়ারের। এটি তানজানিয়ার সবচেয়ে বড় ব্যক্তি মালিকানাধীন বিমান সংস্থা।

তানজানিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটি তানজানিয়ার রাজধানী দার-ই-সালাম থেকে উড্ডয়নের পর অতিবৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে। এরপর এটি ভিক্টোরিয়া লেকে আছড়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা যায়, লেকে আছড়ে পড়া বিমানটি প্রায় ডুবে গেছে। শুধুমাত্র উড়োজাহাজটির সবুজ ও ধূসর রঙের লেজটি দেখা যাচ্ছিল।

ঘটনাস্থলে উদ্ধারকারী নৌযান মোতায়েন করা হয়েছে এবং জরুরি সেবার কর্মীরা বিমানে আটকে পড়া অন্য যাত্রীদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

উদ্ধার অভিযান অব্যাহত থাকায় তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি প্রেসিশন এয়ারের বিমানের দুর্ঘটনার খবর পেয়েছি। এই মুহূর্তে আমাদের শান্ত থাকতে হবে, কারণ উদ্ধারকারীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।’

সূত্র : বিবিসি ও সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য