Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

তুরস্কের উত্তর-পশ্চিম অংশের একটি শহরে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার দেশটির সরকার পরিচালিত ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।

ভূমিকম্পটি ইস্তাম্বুল শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে দুজসে প্রদেশের গোলকায়া শহরে কেন্দ্রীভূত হয়। এটি ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারায় অনুভূত হয়েছে।

দুজসের মেয়র ফারুক ওজলু গণমাধ্যমকে বলেছেন যে ভূমিকম্পের ফলে মানুষ ভবন থেকে বেরিয়ে আসে এবং এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওজলু আরো বলেন, হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক প্রতিবেদন পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ এখনো সম্ভাব্য ধ্বংস মূল্যায়ন করছে।

তুরস্ক ভূমিরূপের কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

দুজসেতে ১৯৯৯ সালে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছিল, ওই সময় প্রায় ৮০০ মানুষ মারা যায়।
সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য