Thursday, June 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্কে ভূমিকম্পে ৬৬৬০ বিদেশী নিহত

তুরস্কে ভূমিকম্পে ৬৬৬০ বিদেশী নিহত

তুরস্কে গত মাসের ভূমিকম্পে প্রায় ৬,৬৬০ জন বিদেশী নিহত হয়েছেন। ভূমিকম্পে নিহতের সর্বশেষ পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে আনাদুলু নিউজ অ্যাজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, তুরস্কে ভূমিকম্পে নিহত হয়েছে ৪৮ হাজার ৪৪৮ জন। এছাড়া সিরিয়ায় ছয় হাজারের মতো লোক নিহত হয়েছে।

আনাদুলু জানায়, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে ভূমিকম্পে নিহত বিদেশীর সংখ্যা ৬,৬৬০ জন। এদের মধ্যে বেশির ভাগই সিরিয়ান উদ্বাস্তু।

গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পটি হয়। তুরস্কের আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, এলাজিগ, হাতে, গাজিয়ানতেপ, কাহমানমারাস, কিলিস, মালাতিয়া, ওসমানিয়া ও স্যানলিউরফা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে এক কোটি ৩৫ লাখের বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য