Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকোরআন প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন ৮ লাখ ডলার

কোরআন প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন ৮ লাখ ডলার

সৌদি আরবের স্থানীয় পর্যায়ে ২৪তম বাদশাহ সালমান কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ছেলে বিজয়ীদের পুরস্কার দেন রিয়াদের গভর্নর ফয়সাল বিন বান্দার। পরদিন মেয়ে বিজয়ীদের পুরস্কার দেন বাদশাহ সালামের স্ত্রী প্রিন্সেস ফাহদা বিনতে ফালাহ আল-হাতলিন।

আরব নিউজ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে প্রতিযোগিতার ছয় বিভাগে তিন হাজারের বেশি প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার পর চূড়ান্ত পর্বে ১০৫ প্রতিযোগী অংশ নেন। অতঃপর প্রতি বিভাগের তিনজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের জন্য রয়েছে মোট ৩০ লাখ সৌদি রিয়াল (আট লাখ ডলার)।

প্রতিযোগিতার প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে দুই লাখ রিয়াল লাভ করেন ইয়াসির বিন খালিদ আল-রাদাদি, দ্বিতীয় স্থান অর্জন করে এক লাখ ৮৫ হাজার রিয়াল পান ফারাস বিন আহমদ মালিবারি এবং তৃতীয় স্থান অর্জন করে এক লাখ ৭০ হাজার রিয়াল পান আইউব বিন আবদুল আজিজ।

কোরআন প্রতিযোগিতার ছয়টি বিভাগ হলো : ১. তাজবিদ ও শাতেবি পদ্ধতিতে সাত কিরাতসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ, ২. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ এবং একক শব্দের তাফসির, ৩. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ, ৪. তাজবিদসহ কোরআনের ২০ পারা হিফজ, ৫. তাজবিদসহ ১০ পারা হিফজ, ৬. তাজবিদসহ পাঁচ পারা হিফজ।

সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য