Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকনিরাপত্তার অজুহাতে ইসরায়েল আরও ‘ভূমি দখল’ করছে: তুরস্ক

নিরাপত্তার অজুহাতে ইসরায়েল আরও ‘ভূমি দখল’ করছে: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার অভিযোগ করেছেন, ইসরায়েল আরও ‘ভূমি দখলের’ অজুহাত হিসেবে নিরাপত্তাকে ব্যবহার করছে।

আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা উল্লেখ করে হাকান ফিদান বলেন, ‘ইসরায়েল নিজের নিরাপত্তার পেছনে ছুটছে না। ইসরায়েল ছুটছে আরও ভূমির পেছনে। নেতানিয়াহু সরকার আরও জমি দখল করার জন্য নিরাপত্তাকে একটি ওজুহাত হিসেবে ব্যবহার করছে।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে।

ফিদান বলেন, ‘ইসরায়েল আন্তর্জাতিকভাবে একটি ভ্রান্ত ধারণা তৈরি করেছে—যেন তারা নিজেদের নিরাপত্তার পক্ষে অবস্থান করছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে বিষয়টি তার চেয়েও বেশি কিছু।’

তিনি আরও বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড—গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম—থেকে শুরু করে এখন লেবানন ও সিরিয়ার দিকেও এটি ‘ক্রমাগত দখল ও সম্প্রসারণের নীতি’ অনুসরণ করছে।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি বন্ধ হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলকে জানতে হবে যে এই অঞ্চলে শান্তিতে বসবাস করার একমাত্র উপায় হলো… অন্য দেশগুলোকে তাদের নিজস্ব নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা ভোগ করতে দেওয়া, ওই দেশগুলোর ওপর গায়ের জোর খাটানো নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য