শুক্রবার (৯ জুন) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান অ্যাড. খায়রুল আহসানের সভাপতিত্বে এ প্রতিবার জানানো হয়।
খায়রুল আহসান বলেন, সারাবিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো যেন চীনের নিকট অসহায়ের মতো আচরণ করছে। তারা চীনের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করতে ভয় পাচ্ছেন।
চীনের ঋণের ফাঁদে পড়ে অনেক দেশই তার বিরুদ্ধে কোন যৌক্তিক বিষয়েও কথা বলেন না।
তিনি সকল মুসলিম দেশ এবং ও আইসিকে চীনের ওপর চাপ সৃষ্টি করে ইউনান প্রদেশসহ সমগ্র চীনের মসজিদ ভাঙা ও মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ করার আহ্বান জানান।
