Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমা বিশ্বাস (২৪) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। তার অনাগত সন্তানও মারা গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

রুমা বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে এবং একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী।

এ নিয়ে চলতি বছর ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জন রোগীর মৃত্যু হলো।

খবরের সত্যতা নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. দীপক মজুমদার।

তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে গুরুতর অবস্থায় ওই রোগী হাসপাতালে ভর্তি হন। সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ফরিদপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২০৭ জন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে বুধবার রাতে ফরিদপুরের দু’টি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য