Friday, July 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলী সৈন্যের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ইসরাইলী সৈন্যের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

পশ্চিমতীরের উত্তরাঞ্চলে কালকিলিয়া শহরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ফারেস আবু সামারাহ (১৪)। মাথায় বুলেটের আঘাতে সে প্রাণ হারায়।

সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’র খবরে বলা হয়েছে, কালকিলিয়ার পশ্চিমে নাকার পাড়ায় দখলদার বাহিনী হামলা চালায়। তারা বাসিন্দা ও তাদের বাড়িঘর লক্ষ্য করে সরাসরি রাবার বুলেট, স্টেন গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুঁড়ে মারে।

এদিকে বুধবার পশ্চিমতীরের নাবলুস শহরে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি এবং মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়।

উল্লেখ্য, ১৯৬৭ সালে মাত্র ছয় দিনের যুদ্ধে ইসরাইল পশ্চিমতীর দখল করে নেয়। সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য