Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজমজমের পানি নিয়ে সৌদি আরবের নির্দেশনা

জমজমের পানি নিয়ে সৌদি আরবের নির্দেশনা

হজ ও ওমরাহ করতে যাওয়া মানুষদের জন্য নির্ধারিত পাত্র থেকে জমজমের পানি সংগ্রহ ও পান করার বিষয়ে দেশটির সরকার কিছু নির্দেশনা দিয়েছে।

সৌদি আরবের দুই পবিত্রতম স্থান মক্কা ও মদিনায় এ নির্দেশনাগুলো প্রযোজ্য হবে।

মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে জীবাণুমুক্ত পাত্রে মুসলমানদের জন্য জমজমের পানি রাখা হয়। সৌদি আরবের হজ ও ওমরাহ-সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মুসলিমদের ধাক্কাধাক্কি এড়িয়ে চলা এবং পরোপকারী মনোভাব পোষণের পরামর্শ দেয়া হয়েছে। পবিত্র এ পানি সংগ্রহের ক্ষেত্রে বয়স্করা অগ্রাধিকার পাবেন। এছাড়া নির্ধারিত জায়গায় পানি পানের পর কাপগুলো যথাস্থানে রাখতে বলা হয়েছে। জায়গাটিকে পরিষ্কার রাখার স্বার্থে মেঝেতে পানি ফেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সূত্র : এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য