Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলে ২ ফিলিস্তিনি ভাইকে গুলি করে হত্যা

ইসরাইলে ২ ফিলিস্তিনি ভাইকে গুলি করে হত্যা

ইসরাইলে দুই ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত দুজন সম্পর্কে ভাই।

স্থানীয় সময় বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উত্তর গ্যালিল অঞ্চলের আরব শহরের আবু স্নানের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইয়াহিয়া (২৮) ও তার ছোট ভাই ওমর সাদি (২৩)। তারা পাশের জাদেদি-মাকর গ্রামের বাসিন্দা।

ইসরাইলের জাতীয় জরুরি চিকিৎসা পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) প্রাথমিক মূল্যায়নের ওপর ভিত্তি করে, এটা ইচ্ছাকৃত হত্যাকাণ্ড।

ম্যাগেন ডেভিড অ্যাডমের জরুরি চিকিৎসক আমিন সুয়েদ বলেছেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশের জলপাই বাগানে একটি গাড়িতে দুই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। আমরা পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করি।’

ইসরাইল পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অনুসন্ধানে সহায়তা করার জন্য ড্রোন ব্যবহার করছে।
সূত্র : মিডেল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য