Monday, September 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় আরো ত্রাণ প্রবেশ করেছে, তবে অচিরেই জ্বালানী সঙ্কটের আশঙ্কা করছে জাতিসঙ্ঘ

গাজায় আরো ত্রাণ প্রবেশ করেছে, তবে অচিরেই জ্বালানী সঙ্কটের আশঙ্কা করছে জাতিসঙ্ঘ

গাজায় আরো মানবিক ত্রাণ রোববার প্রবেশ করেছে। তবে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসঙ্ঘের যে ত্রাণ সংস্থা আছে, তারা সতর্ক করেছে যে বুধবার পর্যন্ত জ্বালানী শেষ হয়ে যাবে। হামাস উগ্রবাদীদের ওপর ইসরাইলি বিমান হামলা এবং সম্ভাব্য স্থল আক্রমণ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

ওই সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, জ্বালানী ছাড়া কোনো পানি থাকবে না, হাসপাতাল এবং বেকারি চলবে না, যাদের ত্রাণ প্রয়োজন, তাদের কাছে ত্রাণ পৌঁছোবে না, কোনো মানবিক সাহায্য দেয়া যাবে না।

তিনি বলেন, ওই সংস্থা বর্তমানে গাজার গৃহহীন প্রায় ১০ লাখ মানুষের মধ্যে পাঁচ লাখ মানুষকে সাহায্য করছে। গাজার মানুষ, যাদের প্রয়োজন প্রতি ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে, জ্বালানী ছাড়া আমরা তাদের সাহায্য করতে পারবো না। তিনি তাৎক্ষণিকভাবে গাজায় জ্বালানী সরবরাহের অনুমতি দেবার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান।

সংস্থাটি বলছে, শনিবার (৭ অক্টোবর) হামাসের হামলার পর থেকে তাদের ২৯ জন কর্মী নিহত হয়েছে। ইসরাইলে হামাসের ওই হামলায় এক হাজার চার শ’ মানুষ নিহত হয়।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ইসরাইলের পাল্টা হামলায় প্রায় চার হাজার চার শ’ মানুষ নিহত হয়েছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য