Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলি, নিহত ১৬

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলি, নিহত ১৬

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিইস্টনে এলোপাতাড়ি গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। বুধবার রাতে কয়েকটি স্থানেও ওই গুলিবর্ষণে ৫০ থেকে ৬০ জন আহতও হয়েছে। হামলাকারী পলাতক রয়েছে বলে অ্যান্ড্রোস্কগিজন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে।

শেরিফের অফিস থেকে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহবান জানানো হয়েছে। এক ফেসবুক পোস্টে শেরিফের অফিস জানায়, হামলকারীর হাতে উচ্চক্ষমতাসম্পন্ন অ্যাসাল্ট-রাইফেল দেখা গেছে।

মেইন স্টেট পুলিশও বলেছে, এখনো হামলকারীকে আটক করতে না পারায় হামলার আশঙ্কা রয়ে গেছে।

লিইস্টোনের অবস্থান পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে। এটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগরী।
সূত্র : সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য