Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজার খান ইউনুসে ইসরাইলের বোমা হামলা : নিহত ১৩ আহত ২৫

গাজার খান ইউনুসে ইসরাইলের বোমা হামলা : নিহত ১৩ আহত ২৫

হামাস শাসিত গাজার খান ইউনুসের ইসরাইলের বোমা হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২৫ জন।

রোববার (১২ নভেম্বর) আনাদোলু এজেন্সির সূত্রে মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণে খান ইউনিসে বানি সুহেলা শহরের একটি আবাসিক ভবনে বোমাবর্ষণ করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এই ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসরাইল সীমান্তে হামলা করে। এরপর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা আবাসিক ভবন, হাসপাতাল কিংবা মসজিদ কোনো কিছুতেই ব্যবধান করে না।

গাজায় ইসরাইলি হামলার আজ ৩৫তম দিন। এ সময় দখলদার বাহিনী একটি আবাসিক এলাকা ধ্বংস করে। এছাড়া ৪ হাজার ৫০৬ শিশু, ৩০২৭ নারী ও ৬৭৮ বৃদ্ধসহ ১,১৭৮ ফিলিস্তিনিকে হত্যা করে। তাদের হামলায় ২৬ হাজারের অধিক আহত হয়।

আর পশ্চিম তীরে ১৮৩ ফিলিস্তিনিকে হত্যা এবং ২২৮০ জনকে গ্রেফতার করেছে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য