Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজার আল কুদস হাসপাতালকে ঘেরাও করে রেখেছে ইসরাইলি বাহিনী

গাজার আল কুদস হাসপাতালকে ঘেরাও করে রেখেছে ইসরাইলি বাহিনী

হামাস শাসিত গাজার আল কুদস হাসপাতালকে ইসরাইলি বাহিনী ঘেরাও করে রেখেছে বলে জানিয়েছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি।

সোমবার (১৩ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, গাজার আল কুদস হাসপাতালকে চারদিক থেকে ঘিরে রেখেছে ইসরাইলের সামরিক বাহিনী। সেখানে তারা রোগী ও আহতদের আটকে রেখেছে। কোনো খাবার পানি বা প্রয়োজনীয় কিছু পৌঁছাতে দেয়া হচ্ছে না।

গাজায় নিহতদের মধ্যে হাজারে ৫ জন ছাত্র : পরিসংখ্যান ব্যুরো

হামাস শাসিত গাজায় নিহতদের মধ্যে হাজারে পাঁচজন ছাত্র বলে উঠে এসেছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় এ পর্যন্ত তিন হাজার ১১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া পশ্চিম তীরে একই সময়ে ২৪ জন ছাত্র নিহত হয়। এর অর্থ হলো প্রত্যেক এক হাজারে পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্কুলগুলো বন্ধ রয়েছে। এতে প্রায় ছয় লাখ আট হাজার শিক্ষার্থী স্কুলের বাইরেই ছিল।

ব্যুরো জানিয়েছে, ৭০টি সরকারি এবং ১৪৫টি ইউএনআরডব্লিউএ স্কুল ভবন বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

গাজায় ইসরাইলি হামলার আজ ৩৫তম দিন। এ সময় দখলদার বাহিনী একটি আবাসিক এলাকা ধ্বংস করে। এছাড়া ৪ হাজার ৫০৬ শিশু, ৩০২৭ নারী ও ৬৭৮ বৃদ্ধসহ ১,১৭৮ ফিলিস্তিনিকে হত্যা করে। তাদের হামলায় ২৬ হাজারের অধিক আহত হয়।

আর পশ্চিম তীরে ১৮৩ ফিলিস্তিনিকে হত্যা এবং ২২৮০ জনকে গ্রেফতার করেছে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 18 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য