Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাশ্মিরে নিহত ২ অফিসারসহ চার সৈন্য নিহত

কাশ্মিরে নিহত ২ অফিসারসহ চার সৈন্য নিহত

ভারত-নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মিরে বন্দুকধারীদের সাথে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর দুই অফিসারসহ চারজন নিহত হয়েছে। জম্মু কাশ্মিরের রাজৌরি জেলার কালাকোটের জঙ্গলে এই সংঘর্ষ হয়৷

জানা গেছে, ওই জঙ্গলের মধ্যে বন্দুকধারীরা লুকিয়ে আছে খবর পেয়েই বিশেষ বাহিনী এবং পুলিশ মিলে যৌথ অভিযান চালায়৷ তখনই তাদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা৷ এতে দুই অফিসার এবং দুই সৈন্য নিহত হয়।

অতীতেও কয়েক বছরে জম্মু কাশ্মিরের পির পঞ্জালের এই জঙ্গলে বেশ কয়েকবার অস্ত্রধারীদের মোকাবেলা করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে নিরাপত্তা বাহিনী৷ ঘন জঙ্গলের মধ্যে সুবিধাজনক অবস্থানকে কাজে লাগিয়ে নিরাপত্তা বাহিনীকে নিশানা করেছে বন্দুকধারীরা৷

গত সপ্তাহেও রাজৌরিতেই নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে এক বন্দুকধারীর মৃত্যু হয়েছিল৷ ভারতীয় সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ অভিযান চলাকালীন বুধহাল তেহসিলের গুলার-বেহরোত এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকধারীদের সংঘর্ষ বাঁধে৷ সেই সংঘর্ষেই প্রাণ হারায় এক বন্দুকধারী৷
সূত্র : নিউজ ১৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য