Thursday, June 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহজ, ওমরাহসহ সব ভিসার জন্য একক ওয়েবসাইট চালু করল সৌদি আরব

হজ, ওমরাহসহ সব ভিসার জন্য একক ওয়েবসাইট চালু করল সৌদি আরব

সব ধরনের ভিসার আবেদন করতে নতুন ওয়েবসাইট চালু করেছে সৌদি আরব। গত মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নতুন এই প্ল্যাটফরম চালু করে। কেএসএ ভিসা নামক এই ওয়েবসাইটে এখন সব ধরনের ভিসার আবেদন করা যাবে।

সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, এ সাইটে হজ, ওমরাহ, পর্যটন, ব্যবসা ও কর্মসংস্থান- সব ধরনের ভিসার আবেদন সহজেই করা যাবে।

এতে সংযুক্ত রয়েছে ৩০টির বেশি মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা। এতে গ্রাহকের কাঙ্ক্ষিত ভিসা শনাক্ত করতে স্মার্ট সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়। ভিসার আবেদন পদ্ধতি সম্পর্কে রয়েছে বিস্তারিত নির্দেশনা। তা ছাড়া ব্যক্তির তথ্য ও দক্ষতা যাচাই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার করা হয়।

পবিত্র হজ ও ওমরাহ ভ্রমণ সহজ করতে ‘নুসুক’ অ্যাপ চালু করে সৌদি আরব। ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে ৯০ দিন করা হয়। সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে ৯৬ ঘণ্টার ট্রানজিট বা স্টপওভার ভিসা নিয়েও ওমরাহ পালন করা যায়। তা ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, শেনজেন নাগরিক বা ভিসাধারীরা ২৪ ঘণ্টার মধ্যে ই-ভিসা পাচ্ছেন।

নুসুক অ্যাপের মাধ্যমে এসব সুবিধা পাওয়া যাচ্ছে।
সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য