Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৪২ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মারমারা সাগরের জেমলিক উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।


আনাদোলু এজেন্সি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এটির উৎপত্তিস্থল বুরসার মুদানিয়ার উপকূল থেকে ৪ দশমিক ৭৩ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৯৮ কিলোমিটার গভীরে।

এই কম্পনটির মাত্র দুই মিনিট পর, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে একই এলাকায় আরো একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।

তবে আজকের ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি আরবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য