Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রতিদিন ৩০ টন সুগন্ধির সৌরভে সুরভিত হয় মসজিদে নববী

প্রতিদিন ৩০ টন সুগন্ধির সৌরভে সুরভিত হয় মসজিদে নববী

ইসলামের দ্বিতীয় পবিত্রতম ইবাদতস্থল সৌদি আরবের মদিনা মুনাওরায় অবস্থিত মসজিদে নববী সা:। লক্ষাধিক মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন মসজিদটি পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন ১১৫ টন জীবাণুমুক্ত পদার্থ ব্যবহার করা হয়। পাশাপাশি এটিকে সুরভিত রাখতে প্রতিদিন ব্যবহার করা হয় ৩০ টন সুগন্ধি।


এছাড়াও পবিত্র এই মসজিদ জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন আরো নানা কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছেন মসজিদে নববীর পরিচালনা বিভাগের ডেপুটি চিফ ফাওজি আল হুজাইলি।

আরব নিউজ জানায়, প্রতিদিন এখানে ৩০ টন পর্যন্ত সুগন্ধি ব্যবহৃত হয়। আর মেঝে জীবাণুমুক্ত রাখতে ১১০ টন ব্যবহার করা হয়। তাছাড়া ছয় শতাধিক সরঞ্জাম দিয়ে জীবাণুমুক্তকরণ ও মেঝে পরিষ্কারের কাজ করা হয়। দক্ষ ও প্রশিক্ষিত কর্মীরা এসব কাজ সম্পন্ন করেন।

বিশ্বের অসংখ্য মুসলিম প্রতিদিন ওমরাহ করতে মক্কার পবিত্র মসজিদুল হারামে যান। এর আগে বা পরে তারা পবিত্র মসজিদে নববীতে রওজা শরিফ জিয়ারত করতে মদিনায় আসেন। গত মাসের এক সপ্তাহে অর্ধকোটির বেশি মুসল্লি এ মসজিদে নামাজ পড়েন। করোনা-পরবর্তী সর্ববৃহৎ হজের পর গত জুলাই মাসে ওমরাহর চলতি মৌসুম শুরু হয়। এবার এক কোটির বেশি মুসল্লির আগমনের আশা করছে সৌদি আরব।

উল্লেখ্য, আগামী বছরের ১৪ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সেই হিসাবে ১ মার্চ (২০ শাওয়াল) হজের ভিসা ইস্যু শুরু হয়ে ২৯ এপ্রিল শেষ হবে। ৯ মে (১ জিলকদ) থেকে সৌদি আরবে হজযাত্রীদের গমন শুরু হবে। গত বছরের জুনে করোনা-পরবর্তীকালের সর্ববৃহৎ হজ অনুষ্ঠিত হয়। এতে ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন অংশ নেন, যার মধ্যে ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন বিদেশী হজযাত্রী।

সূত্র : গালফ নিউজ ও অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 17 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য