গাজায় সহায়তা পৌঁছাতে মিসরকে চার্জ দিতে হয় বলে অভিযোগ করেছে একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা।
বুধবার (৩১ জানুয়ারি) মিডল ইস্ট আইয়ের কাছে এমন অভিযোগ করে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সংস্থা। সংস্থাটির সমগ্র মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানে যুদ্ধ, দুর্ভিক্ষ ও ভূমিকম্পে জরুরি সহায়তা প্রদানের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
তারা ক্ষোভের সাথে অভিযোগ করেছে যে গাজায় সাহায্য পৌঁছাতে মিসরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (জিআইএস) সাথে সম্পৃক্ত একটি কোম্পানিকে তাদের ট্রাক প্রতি বাধ্যতামূলক ৫ হাজার মার্কিন ডলার ঘুষ দিতে হয়।
দাতব্য সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা যুদ্ধ, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগের সময় বিশ্বজুড়ে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি। কিন্তু মানবিক সহায়তা পৌঁছাতে গিয়ে আমাদের কোনো দেশকে ঘুষ দিতে হয়নি। আমরা আগে কখনো এমন আচরণের মুখোমুখি হয়নি। এতে আমাদের অনেক সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে।
সূত্র : মিডল ইস্ট আই
