Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনতুন জটিলতা! সরকার গঠন নিয়ে এখনো পূর্ণাঙ্গ সমঝোতা হয়নি পাকিস্তানে

নতুন জটিলতা! সরকার গঠন নিয়ে এখনো পূর্ণাঙ্গ সমঝোতা হয়নি পাকিস্তানে

পাকিস্তানে এখনো সরকার গঠন নিয়ে অচলাবস্থার নিরসন হয়নি। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকার গঠন করার ব্যাপারে একমত হলেও তাদের মধ্যে এখনো পূর্ণাঙ্গ সমঝোতা হয়নি। এর মধ্যে নির্বাচনে জালিয়াতির অভিযোগ জোরালোভাবে ওঠতে থাকায় নতুন নতুন জটিলতা সৃষ্টি হচ্ছে।

সোমবার পিএমএল-এন ও পিপিপির মধ্যে দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠকেও দুই দলের মধ্যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে একটি সংখ্যাগরিষ্ঠ জোট সরকার গঠন নিশ্চিত করা এখানো কঠিন কাজ হিসেবে রয়ে গেছে।

সোমবারের আলোচনাটি হয় পিএমএল-এন নেতা ইসহাক দারের বাসায়। এই বৈঠকেইা সম্ভাব্য জোটের চূড়ান্ত রূপ প্রকাশ করার কথা ছিল। উভয় দল লাভ সর্বোচ্চ করার এবং অভ্যন্তরীণ উদ্বেগ দূর করার ইচ্ছাপ্রকাশ করলেও প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদি ও জটিল বলে মনে হচ্ছে।

সোমবারের বৈঠকে পিপিপি নেতাদের মধ্যে মুরাদ আলি শাহ, কামার জামান কাইরা, নামিদ আফজাল চান উপস্থিত ছিলেন। পিএমএল-এন নেতাদের মধ্যে ইসহাক দার, আজম নাজির তারার ছিলেন।

উভয় দল তাদের নিজ নিজ দলের সাথে বৈঠক করে আবার মিলিত হবেন বলে মতপ্রকাশ করেন। এতে বোঝা যাচ্ছে যে ক্ষমতা ভাগাভাগি, মন্ত্রীর পদ, অগ্রাধিকারমূলক নীতি ইত্যাদি প্রশ্নে দুই দলের মধ্যে এখনো সমঝোতা হয়নি।

উল্লেখ্য, দুই দল নীতিগতভাবে একমত হয়েছে যে প্রধানমন্ত্রী হবে পিএমএল-এন থেকে। আর রাষ্ট্রপতি পদটি পাবে পিপিপি। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ইতোমধ্যেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার দলের প্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজ শরিফের নাম ঘোষণা করেছেন। আর পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো তার বাবা আসিফ আলি জারদারিকে তার দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য