Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘প্রতি মুহূর্তে মৃত্যুর’ মুখোমুখি ফিলিস্তিনিরা : হামাস

‘প্রতি মুহূর্তে মৃত্যুর’ মুখোমুখি ফিলিস্তিনিরা : হামাস

তীব্র ক্ষুধা আর ওষুধের অভাবের কারণে গাজার ফিলিস্তিনিরা ‘প্রতি মুহূর্তে মৃত্যুর’ মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামাস এক বিবৃতিতে বলেছে যে- অব্যাহত ইসরাইলি দখলদারিত্ব এবং গাজা ও উত্তর প্রদেশে অবরুদ্ধ নাগরিকদের মৌলিক খাদ্যসামগ্রী এবং চিকিৎসার সারঞ্জাম প্রবেশে বাধা প্রদানের কারণে ৭ লাখেরও বেশি ফিলিস্তিনির জীবনকে হুমকির মুখে ফেলেছে।’

এক টেলিগ্রাম পোস্টে হামাস আরো বলেছে যে- আরব বিশ্ব এবং বাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ‘সন্দেহজনক’ ছিল।

হামাস বলেছে, গাজার ফিলিস্তিনিরা ‘এখনো এই আশা নিয়ে বেঁচে আছে যে- তারা এই পৃথিবীতে এমন একজনকে খুঁজে পাবেন যিনি তাদের আর্তনাদ শুনবেন এবং অনেক দেরি হওয়ার আগেই তাদের রক্ষা করবেন।’

এদিকে দ্বি-রাষ্ট্র সমাধানে ‘সবচেয়ে বড় বাধা’ হলো ইসরাইলি অবৈধ বসতি বলে জানিয়েছে নরওয়ে।

নরওয়ে বলেছে যে- ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব এবং সম্প্রসারিত বসতি স্থাপনের উদ্যোগ হচ্ছে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রধান বাধা।

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দেয়া এক বক্তব্যে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড বলেছেন, ‘ফিলিস্তিনিদের উপর যে অবিচার করা হচ্ছে তা বন্ধ করতে হবে’ এবং একটি দ্বি-রাষ্ট্র সমাধানই ‘ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতের একমাত্র সমাধান’।

এসপেন বার্থ আরো বলেছেন, ‘যখন বিশ্বের চোখ গাজার ভয়ঙ্কর যুদ্ধের দিকে, তখন অধিকৃত পশ্চিম তীরসহ ও পূর্ব জেরুসালেমের পরিস্থিতিও অত্যন্ত গুরুতর’।
সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য