Wednesday, June 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরহামাস নেতাদের অবস্থান ইসরাইলকে জানাবে যুক্তরাষ্ট্র, যদি...

হামাস নেতাদের অবস্থান ইসরাইলকে জানাবে যুক্তরাষ্ট্র, যদি…

গাজার রাফায় ইসরাইলের বড় ধরনের হামলা ঠেকানোর জন্য বাইডেন প্রশাসন জরুরি বার্তা পাঠিয়েছে। তারা জানিয়েছে, ইসরাইল যদি রাফায় বড় ধরনের হামলা না চালায় তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নেতাদের অবস্থানের একেবারে নির্ভুল ঠিকানা এবং গোপন সুড়ঙ্গগুলোর তথ্য ইসরাইলি সামরিক বাহিনীকে দেবে। ওয়াশিংটন পোস্টে এ তথ্য প্রকাশিত হয়েছে।

মার্কিন প্রস্তাবটির সাথে পরিচিত চারটি সূত্র ওয়াশিংটন পোস্টকে তথ্যটি জানিয়েছে। প্রস্তাবে আরো বলা হয়েছে, রাফা থেকে সরিয়ে নেয়া ফিলিস্তিনিদের জন্য বড় আকারের তাঁবু স্থাপনে তারা সহায়তা করবে এবং মানবিক সহায়তা প্রদানের অবকাঠামোও নির্মাণ করবে।

বাইডেন অবিলম্বে ইসরাইলকে দেয়া সকল সহায়তা বন্ধ করতে ইচ্ছুক : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দেশটির ক্ষমতাসীন নেতা জো বাইডেন অনতিবিলম্বে ইসরাইলকে সব ধরনের সহায়তা দেয়া বন্ধ করে দেবেন। খবর তাসের।

ট্রাম্প শুক্রবার তার পেজ ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘বাইডেন অবিলম্বে ইসরাইলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করতে চান।’

এরআগে তিনি বলেন, প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক পার্টি ইসরাইলকে ঘৃণা করে। আর বাইডেন এ দলের একজন সদস্য।

গত ৮ মে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরাইলি বাহিনী রাফাহ নগরীতে প্রবেশ করলে ওয়াশিংটন তাদেরকে কতিপয় অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে।

বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, গাজা নগরীর পরিস্থিতি প্রশ্নে ইসরাইলকে স্বল্প মেয়াদি কিছু সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।

গত ৫ মে ইসরাইলের দুই কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, মার্কিন প্রশাসন ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো ইসরায়েলকে দেওয়া গোলাবারুদের একটি চালান আটকে রেখেছিল। ইসরাইলকে একটি রাজনৈতিক বার্তা দিতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণ করে বলে রাজনীতিবিদরা মনে করেন।

সূত্র : টাইমস অব ইসরাইল এবং এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য