Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০

মেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী মেলায় সেনাবাহিনী ও এনএসআই যৌথ অভিযান পরিচালনা করেছে। গতকাল সোমবার (২১ অক্টোবর) অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার। অভিযানে অশ্লীল নৃত্য পরিবেশনকারী নারী, পরিচালনা কমিটির লোকজনসহ উপস্থিত মোট ২০০ জন দর্শককে আটক করা হয়।

পরে আটককৃতদের মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।বাকিদের থেকে মুচলেকা গ্রহণের পর ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, হিন্দুধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ৩১০ বছর যাবৎ সোনামুখীতে মেলা বসে। তবে গত এক সপ্তাহ যাবৎ মোট ৬টি প্যান্ডেলে যাদু ও পুতুলনাচের নামে অশ্লীল নৃত্য চলছিল। সেই সঙ্গে উচ্চস্বরে মাইক বাজিয়ে পুরো মেলা এলাকায় শব্দদূষণ সৃষ্টি করা হয়েছিল।সোনামুখী এলাকার কিছু প্রভাবশালী লোকজন এই অশ্লীলতাকে প্রশ্রয় দিয়ে আসছিল বলে জানান তারা।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার বলেন, ‘সোনামুখী মেলায় যাদু দেখানোর আড়ালে অশ্লীল নৃত্য ও গান চলার গোপন তথ্য পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অশ্লীল নৃত্যের প্যান্ডেলগুলো ভেঙে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনা সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য