Thursday, April 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসাড়া জাগানো ভিডিওচিত্র ‘জুলাই অনির্বাণ’, সব মিডিয়ায় প্রচারের নির্দেশ

সাড়া জাগানো ভিডিওচিত্র ‘জুলাই অনির্বাণ’, সব মিডিয়ায় প্রচারের নির্দেশ

ছাত্র-জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিওচিত্র ‘জুলাই অনির্বাণ’। ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমগুলোতে। 

এবার জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে  বিপ্লবকে অগ্রাধিকার দিয়ে দেশের সব টেলিভিশন চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ নেও য়া হয়েছে। 

এই ভিডিওচিত্র সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টাল প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কমপক্ষে দুবার প্রচার করবে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে জানানো হবে। সে জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টালে ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নিয়েছে।

এতে আরও বলা হয়, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ে কমপক্ষে দুবার প্রচার করবে। এছাড়া উল্লিখিত সময়ের বাইরেও এই ভিডিওচিত্র প্রচার করা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য