Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকফিলিস্তিনের পক্ষে পোস্টার ছাপানোয় ভারতে গ্রেফতার ৭ মুসলিম

ফিলিস্তিনের পক্ষে পোস্টার ছাপানোয় ভারতে গ্রেফতার ৭ মুসলিম

ভারতের উত্তরপ্রদেশে ফিলিস্তিনের পক্ষে পোস্টার ছাপিয়ে দেয়ালে টানানোর কারণে ৭ জন মুসলিমকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের নেতা নীতিন শর্মার উস্কানির পর এমন পদক্ষেপ নেয় পুলিশ। পোস্টারের মাঝ বরাবর ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ডানপাশে ‘বয়কট ইসরাইল’ লেখা ছিলো। সেই সঙ্গে যেসব ইসরাইলি পণ্য বয়কট করতে হবে তার একটি তালিকাও প্রকাশ করা হয় এই পোস্টারে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রবিবার (২০ এপ্রিল) উত্তরপ্রদেশের সামভাল জেলার নারাউলি শহর থেকে এই ৭ জন মুসলিমকে গ্রেফতার করা হয়।

বানিয়াথের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামবীর সিং বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে সাতজন ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম আসিম, সাইফ আলি, রাহিস, মতলুব, ফারদিন, আরমান ও আরবাজ।

উল্লেখ্য, গাজ্জায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই গণহত্যার বিরোধিতা করতে গিয়ে ভারতে অনন্ত কয়েকশ মুসলিমকে গ্রেফতার করেছে উগ্র হিন্দুত্ববাদী পুলিশ।

সূত্র: ক্লারিয়ন ইন্ডিয়া

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য