Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকত্রাণ নিতে যাওয়া ১৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ত্রাণ নিতে যাওয়া ১৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

গাজ্জা উপত্যাকায় ত্রাণ নিতে যাওয়া ১৫ ফিলিস্তিনিকে সরাসরি গুলি করে হত্যার করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

শনিবার (১৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে ওয়াফা ফিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি সেনারা গাজ্জার মধ্যাঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালায়। এর ফলে ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মধ্য গাজ্জা অঞ্চলের আল-আওদা এবং আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ নিহত ও আহতদের এসব হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজ্জায় নতুন করে ত্রাণ কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণ নিতে যাওয়া ২৭৪ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আহত হয়েছে আরও ২ হাজার জনেও বেশি ফিলিস্তিনি।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য