Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএবার হাজীদের জন্য কমানো হলো বিমান ভাড়া

এবার হাজীদের জন্য কমানো হলো বিমান ভাড়া

এবার ২০২৬ সালে হাজীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ কথা বলেন।

হজযাত্রীদের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম উপদেষ্টা। সেগুলো হলো: প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এ ছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রয়েছে, যেখানে খরচ পড়বে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।

ধর্ম উপদেষ্টা জানান, এ বছরের ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে, ১২ অক্টোবরের মধ্যে শেষ হবে। আর ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে এবং ১৮ এপ্রিল থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে।

হজযাত্রীদের উদ্দেশে পরামর্শ দিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সত্তরোর্ধ্ব বয়সীদের এবার হজে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। এরপরেও কেউ যেতে চাইলে তাকে সঙ্গে একজন সহযাত্রী নিতে হবে এবং সরকারি হাসপাতালে চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে। এ ছাড়াও গুরুতর অসুস্থ কেউ হজে যেতে পারবেন না বলেও জানান তিনি।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + eighteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য