Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকভারতে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হলো ৪ মুসলিমকে

ভারতে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হলো ৪ মুসলিমকে

ভারতের মুর্শিদাবাদে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়েছে চার মুসলিম পরিযায়ী শ্রমিককে। শুক্রবার (২৮ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম পুবের কলমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিক ফেরি করতে ওড়িশয়া যায়। এ সময় তারা গঞ্জাম জেলার রানিপাড়া এলাকায় পৌঁছালে বাংলায় কথাকে কেন্দ্র করে ভয়াবহ হামলা করে বজরং দলের সদস্যরা। পরে মুসলিম পরিচয়ের কারণে তাদের ‘জয় শ্রীরাম’ বলার জন্য বাধ্য করে। এ সময় মার খেয়েও রেহাই না মেলায় আতঙ্কের মধ্যেই আহত অবস্থায় বাড়ি ফিরতে বাধ্য হন তারা। সবচেয়ে গুরুতরভাবে আহত হয়েছেন ২২ বছরের রুহুল শেখ।

সহশ্রমিক নাহিদ সরকার জানান, শুধু বাংলায় কথা বলা নয়, মুসলিম পরিচয়ের কারণেও তাঁদের টার্গেট করা হয়। অভিযুক্তরা এলাকা ছাড়ার হুমকি দিয়ে যায়।

রুহুলের কাকা সুখচাঁদ শেখ অভিযোগ করেন, ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছড়িয়ে দেয়া হয়েছে। আক্রান্তরা স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধিদের কাছে সাহায্য চাইতে গেলে কোনো সহায়তা পাননি।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিযায়ী ঐক্য পরিষদ জানিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে বারবার বাঙালি শ্রমিকদের উপর এমন হামলা উদ্বেগজনক। কেন্দ্রের কাছে শিগগিরই প্রতিকার চাওয়া হবে।

সূত্র : পুবের কলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য