Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপারিবারিক মূল্যবোধ রক্ষায় TRT-এর সাহসী পদক্ষেপ: নতুন ডকুমেন্টারি সিরিজ ‘রেইনবো ফ্যাসিজম’

পারিবারিক মূল্যবোধ রক্ষায় TRT-এর সাহসী পদক্ষেপ: নতুন ডকুমেন্টারি সিরিজ ‘রেইনবো ফ্যাসিজম’

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম TRT-এর আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘tabii’ (তাবীয়) বিশ্বজুড়ে আলোচিত ও বিতর্কিত একটি বিষয় নিয়ে আসছে নতুন অরিজিনাল ডকুমেন্টারি সিরিজ ‘রেইনবো ফ্যাসিজম বা রংধনু ফ্যাসিবাদ, গতকাল ১৮ জানুয়ারি থেকে প্ল্যাটফর্মটিতে ৬ পর্বের এই সিরিজটির স্ট্রিমিং শুরু হয়েছে।

​সিরিজটির ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন TRT-এর মহাপরিচালক মেহমেত জাহিদ সোবাসি। তিনি বিষয়টিকে ‘ফ্যাসিবাদের পদধ্বনি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বর্তমান সময়ে একটি বিশেষ আদর্শিক ঘেরাও আমাদের পারিবারিক কাঠামোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম ও নৈতিক মূল্যবোধকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এই ডকুমেন্টারির মাধ্যমে সেই আদর্শিক প্রচারণার নেপথ্যের প্রকৃত চেহারা উন্মোচন করা হবে।

​ডকুমেন্টারিটিতে মূলত সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী প্রভাবশালী হয়ে ওঠা LGBTQ+ লবিংয়ের উদ্দেশ্য, তাদের কাজের ধরন এবং সমাজের ওপর এর গভীর প্রভাব নিয়ে বিশ্লেষণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যে বিষয়টি শুরুতে ‘সহনশীলতা’ বা ‘মানবিকতার’ বুলি দিয়ে প্রচার করা হয়েছিল, তা কীভাবে সময়ের বিবর্তনে একটি উগ্র আদর্শিক চাপে রূপান্তরিত হলো, সেটিই এই সিরিজের মূল উপজীব্য।

​৬টি পর্বের এই সিরিজে বিজ্ঞানভিত্তিক গবেষণা, সমাজবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতামত এবং বিভিন্ন মানুষের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। সিরিজটি মূলত তিনটি মৌলিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে: এই প্রক্রিয়াটি কোন শক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে, বিশ্বরাজনীতির কোন পক্ষগুলো এর পেছনে কাজ করছে এবং কেন সাধারণ সমাজ এই চাপিয়ে দেওয়া মতবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়েও বাধার সম্মুখীন হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য