Friday, June 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগত ২৪ ঘন্টায় আফগানিস্তানে ২০০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান

গত ২৪ ঘন্টায় আফগানিস্তানে ২০০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এসব হামলায় প্রদেশটির বাসিন্দাদের প্রাণহানি ঘটেছে এবং ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তোলো নিউজ।

কুনারের বাসিন্দা এবাদুল্লাহ তোলো নিউজকে বলেন, “বিকেল পাঁচটার সময় পাকিস্তানের সামরিক শাসনের একটি ক্ষেপণাস্ত্র এসে আমাদের বাড়ির এই দেয়ালে আঘাত হানে। এ ঘটনায় আমার এক মেয়ে আহত হয়েছে এবং আমার বাড়ির জানালাগুলো ভেঙে গেছে।”

আরেক বাসিন্দা মুহাম্মাদ আসলাম বলেন, “পাকিস্তানের হামলায় আমাদের গ্রামের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ মানুষ তাদের গবাদিপশু হারিয়েছে। আমরা এই হামলার নিন্দা জানাই।”

স্থানীয় বাসিন্দারা আরও জানান, পাকিস্তানের সামরিক বাহিনী বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে শত শত পরিবার তাদের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

কুনারের বাসিন্দা হাবিবুল্লাহ বলেন, “আমাদের গ্রাম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল এবং সবাই এলাকা ছেড়ে চলে গেছে। কেউ স্কুল, মাদরাসা বা মসজিদে যেতে পারছে না। সব মানুষ নদীর তীরে তাঁবুতে বসবাস করছে।”

এদিকে, কুনারের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগের মতোই পাকিস্তানের সামরিক শাসন বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে নারী ও শিশুসহ বেশ কয়েকজন মানুষ নিহত ও আহত হয়েছেন।

কুনার তথ্য ও সংস্কৃতি দপ্তরের তথ্যপ্রধান জিয়াউর রহমান স্পিন ঘর তোলো নিউজকে বলেন, “গত ২৪ ঘণ্টায় পাকিস্তান কুনার প্রদেশের সারকানো ও খাস কুনার জেলার বিভিন্ন এলাকায় ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন এবং আরও ৩ জন শহীদ হয়েছেন। সব ভুক্তভোগীই শিশু, নারী ও বয়স্ক মানুষ।”

সূত্র: তোলো নিউজ

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য