Wednesday, May 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনেত্রকোনায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক...

নেত্রকোনায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব-১৪ এর একটি দল তাকে আটক করে।

র‍্যাব-১৪ এর মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় র‍্যাবের ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।

স্থানীয় সূত্র জানায়, ওই শিক্ষক কয়েক বছর আগে একটি কওমি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি নানাবাড়িতে থেকে সেখানে পড়াশোনা করত। পরিবারের আর্থিক পরিস্থিতির কারণে তার মা সিলেটে কাজ করতেন।

পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, সে অন্তঃসত্ত্বা। এরপর তার মা থানায় মামলা করেন।
মামলার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত শিক্ষককে খুঁজছিল। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য