Thursday, May 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকইসরাইলের সঙ্গে আঁতাত ক্ষমার অযোগ্য, আমিরাতকে ইরানের হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে আঁতাত ক্ষমার অযোগ্য, আমিরাতকে ইরানের হুঁশিয়ারি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে দাবি করেছে তেলআবিব। যদিও এমন খবর অস্বীকার করেছে আবুধাবি। এদিকে, নেতানিয়াহুর আমিরাত সফরের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘নেতানিয়াহু সেটাই প্রকাশ করেছেন যা ইরানের নিরাপত্তা সংস্থাগুলো অনেক আগেই আমাদের নেতৃত্বকে জানিয়েছিল।’

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ইরানের মহান জনগণের সঙ্গে শত্রুতা একটি মূর্খতাপূর্ণ জুয়া। আর এ কাজে ইসরাইলের সাথে আঁতাত করা, ক্ষমার অযোগ্য।’

তিনি আরো বলেন, ‘ইসরাইলের সঙ্গে মিলে যারা বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে, তাদের জবাবদিহি করতে হবে।’

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, এই সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করেন।

নেতানিয়াহু ও আল নাহিয়ানের বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তারা দুজন গত ২৬ মার্চ ওমানি সীমান্তের কাছে আল আইন শহরে কয়েক ঘণ্টা বৈঠক করেন।

আগ্রাসনের সময় ইসরাইলি-আমিরাতি সমন্বয়ের খবরের মধ্যেই এই তথ্যগুলো সামনে এলো।

সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের সময় ইরানের বিরুদ্ধে গোপনে একাধিক হামলা চালিয়েছে আমিরাত।

সূত্র: প্রেস টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য