Tuesday, August 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদাওয়াসালাফদের নসীহাহ

সালাফদের নসীহাহ

একজন লোক সালমান আল ফারিসী [রা.] কে বললেন, “হে আবু আব্দুল্লাহ, আমাকে উপদেশ দিন”।

তিনি বললেন, “তুমি কথা বলো না”।

সে ব্যক্তি বলল, “যে লোকেদের মাঝে বসবাস করে সে কথা না বলে থাকতে তো সক্ষম হবে না।”

সালমান [রা.] বললেন, “যদি তুমি কথা বলই তাহলে হক কথা বল নয়তো চুপ থাক”।

লোকটি বলল, “আমাকে আরও উপদেশ দিন”।

সালমান [রা.] বললেন, “তুমি রাগ করো না”।

সে বলল, “আপনি আমাকে রাগ না করার নির্দেশ দিয়েছেন, অথচ এমন কিছু পরিস্থিতি আমাকে গ্রাস করে, যা আমি নিয়ন্ত্রণ করতে পারি না”।

সালমান [রা.] বললেন, “যদি রাগ করেই ফেলো, তাহলে তোমার জিহ্বা ও হাতকে নিয়ন্ত্রণে রেখো”।

লোকটি বলল, “আমাকে আরও উপদেশ দিন”।

সালমান [রা.] বললেন, “মানুষের সঙ্গে মেলামেশা করো না”।

লোকটি বলল, “যে ব্যক্তি মানুষের মধ্যে জীবনযাপন করে, তার পক্ষে তাদের সঙ্গে মেলামেশা না করা সম্ভব নয়।”

সালমান [রা.] বললেন, “যদি তাদের সঙ্গে মেলামেশা করতেই হয়, তাহলে কথায় সত্যবাদী হও এবং আমানত আদায় করো”।

[ ইমাম ইবনু আবিদ দুনইয়া (রাহ.), আস সামতু ওয়া আদাবুল লিসান, হা: ৬১০]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য