Saturday, August 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকঅর্থনৈতিক সংকট সমাধানে ডলার বর্জনের আহ্বান খামেনির

অর্থনৈতিক সংকট সমাধানে ডলার বর্জনের আহ্বান খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি দেশটির অর্থনীতি শক্তিশালী করতে দেশীয় উৎপাদন বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং লেনদেনে ধীরে ধীরে মার্কিন ডলারের ব্যবহার কমানোর ওপর জোর দিয়েছেন।

শুক্রবার ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসন, নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যেও জনগণের প্রয়োজনীয় পণ্য ও সেবা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা পুনরুদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে।

খামেনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশীয় উৎপাদনের ওপর সর্বোচ্চ নির্ভরতা জরুরি। যেখানে অভ্যন্তরীণ উৎপাদন পর্যাপ্ত নয়, সেখানে প্রয়োজন অনুযায়ী বিচক্ষণতার সঙ্গে আমদানি করতে হবে।

তিনি তরুণ মেধাবীদের উদ্ভাবন ও নতুন প্রযুক্তি কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন। একই সঙ্গে জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি বজায় রাখাকে মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে এমন কোনো কর্মকাণ্ড না করার আহ্বান জানান, যা সমাজে বিভাজন সৃষ্টি করে।

শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নকে সরকারের সব নীতিতে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি শক্তিশালী ও সমৃদ্ধ ইরান গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সূত্র: প্রেস টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য