Monday, September 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকফিলিস্তিনিরা আন্তর্জাতিক নেতাদের নিন্দা ও প্রতিবাদমূলক বিবৃতিতে পুরোপুরি বিরক্ত; কার্যকর পদক্ষেপ চায়...

ফিলিস্তিনিরা আন্তর্জাতিক নেতাদের নিন্দা ও প্রতিবাদমূলক বিবৃতিতে পুরোপুরি বিরক্ত; কার্যকর পদক্ষেপ চায় ফিলিস্তিনিরা

গাজ্জা উপত্যকার ফিলিস্তিনি জনগণ আরব, ইসলামি ও আন্তর্জাতিক নেতাদের দেওয়া নিন্দা ও প্রতিবাদমূলক বিবৃতিতে পুরোপুরি বিরক্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে কাসেম এ কথা বলেন।

হামাসের মুখপাত্র বলেন, সবার চোখের সামনে ও সবার শ্রবণের মধ্যে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা হচ্ছে। অথচ এসব বিবৃতি গণমাধ্যমের স্লোগানের সীমা অতিক্রম করতে পারছে না।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণ এখন দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি আগ্রাসন বন্ধে বাধ্য করার জন্য বাস্তব ও কার্যকর চাপ সৃষ্টির পদক্ষেপ চায়। তিনি জোর দিয়ে বলেন, আরব ও ইসলামি ব্যবস্থার পক্ষে এই চাপ সৃষ্টি করা সম্ভব।

তিনি এর আগে ‘মুখোশধারী’ ব্যক্তির দেওয়া বক্তব্যের কথাও উল্লেখ করেন। ওই বক্তব্যে আরব ও ইসলামি নেতাদের উদ্দেশে বলা হয়েছিল, ‘কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনারা আমাদের জনগণের প্রতিপক্ষ হবেন।’

সূত্র : সাফা নিউজ

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য