Thursday, October 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিক২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল। তাদের মধ্যে অন্তত ৩৫০ শিশু এখনও কঠোর পরিস্থিতিতে আটক রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি জানায়, ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে ভয়ভীতি দেখানো, গ্রেফতার, নির্যাতন, অনাহারে রাখা, বিচ্ছিন্ন করে রাখা এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংগঠনটির মতে, অভিযোগ গঠন বা মুক্তির নির্দিষ্ট তারিখ ছাড়াই শিশুদের আটক রাখা তাদের অধিকার লঙ্ঘনের পাশাপাশি গুরুতর অপরাধের শামিল। এতে শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শিক্ষা ও স্বাভাবিক পারিবারিক জীবন থেকেও বঞ্চিত হচ্ছে।

আটক শিশুদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে সংঘটিত নির্যাতন, অনাহারে রাখা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

সূত্র: আল জাজিরা, ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য