আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে অত্যাচারের জন্য দায়ী সে যেন সেই দিন আসার আগে আজই তার কাছ থেকে দায়মুক্ত হয়ে যায় (ক্ষমা চেয়ে নেয়), যেদিন কোন দীনার বা দিরহাম থাকবেনা। তার যদি নেকী থাকে তাহলে তা থেকে জুলুমের সমপরিমাণ নেকী কেটে নেয়া হবে। আর তার যদি নেকী না থাকে তাহলে তার সাথীর (মজলুমের) গুনাহসমূহ থেকে কিছু নিয়ে তার উপর চাপিয়ে দেয়া হবে।
(মুখতাসার সহীহ আল-বুখারী)
