Saturday, November 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৪৭৭২, আহত ১৭৬০০০

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৪৭৭২, আহত ১৭৬০০০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় গত তিন বছরে অন্তত ৭৪ হাজার ৭৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। নিহতদের মধ্যে নারী-শিশুসহ বিভিন্ন বয়সি মানুষ রয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ আটকে আছে বলে জানানো হয়েছে।

আলজাজিরার প্রকাশিত এক পরিসংখ্যানভিত্তিক চিত্রে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি গণমাধ্যম দপ্তরের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি ওই পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ২৬ নভেম্বর পর্যন্ত গাজায় এসব প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গাজার মোট জনসংখ্যার প্রতি ৩০ জনের একজন ইসরাইলি হামলায় নিহত হয়েছে। আর আহত হয়েছে প্রতি ১৩ জনে একজন। আহতদের অনেকেই জীবন বদলে দেওয়া গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়েছে।

২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রাণহানি ও হতাহতের ঘটনা থেমে থাকেনি। ওই যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরাইলি হামলায় আরো ১ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৬ হাজার ১৬৩ জন।

চিত্রটিতে গাজার বিভিন্ন এলাকার ধ্বংসযজ্ঞের একটি মানচিত্রও তুলে ধরা হয়েছে। এতে উত্তর গাজা, গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহ এলাকার ক্ষয়ক্ষতির চিত্র দেখানো হয়েছে।

কোপারনিকাস সেন্টিনেল-১ স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে তৈরি ওই মানচিত্রে ব্যাপক অবকাঠামোগত ধ্বংসের চিত্র উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের কুনি গ্র্যাজুয়েট সেন্টারের কোরি শের এবং ওরেগন স্টেট ইউনিভার্সিটির ডেমন ভ্যান ডেন হুক ২০২৫ সালের ২ অক্টোবর পর্যন্ত স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে এ ক্ষয়ক্ষতির চিত্র তৈরি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য