Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসকালে মা হলেন, বিকালে করোনায় মৃত্যুবরণ করলেন!

সকালে মা হলেন, বিকালে করোনায় মৃত্যুবরণ করলেন!

প্রায় এক সপ্তাহ করোনার সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার (সহযোগী প্রযোজক) রিফাত সুলতানা।

শুক্রবার বিকাল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান তিনি। এদিকে, আজ সকালেই সন্তানের মা হন তিনি। অন্যদিকে, প্রয়াত রিফাতের স্বামী নাজমুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন।এ বিষয়ে একাত্তর টিভির প্রযোজক মাজহারুল মাসুম গণমাধ্যমকে বলেন, সকালে সুলতানার সন্তান জন্ম দিয়েছেন। আর বিকালে তার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। একই হাসপাতালে চিকিৎসাধীন তার শাশুড়ি। এছাড়া রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত।

রিফাতের আরও দুটো সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। আজ সকালে ইমপালস হাসপাতালে রিফাতের কন্যা সন্তান জন্ম দেন। সদ্যজাত সন্তানের অবস্থাও খারাপ ছিল। এ কারণে সকালেই তার কন্যা সন্তানকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে শিশুটি বিশেষভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য