Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহুথিশিয়া হামলায় সৌদির জাজান বিশ্ববিদ্যালয়ে আগুন

হুথিশিয়া হামলায় সৌদির জাজান বিশ্ববিদ্যালয়ে আগুন

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের জাজান বন্দরনগরীর জাজান বিশ্ববিদ্যালয়ে আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে হুথিদের ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করার চেষ্টা করে সৌদি পাল্টা আক্রমণ চালায়। এ সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানানো হয়।

সৌদি জোটের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করার জন্য পাল্টা হামলায় সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে জাজান বিশ্ববিদ্যালয়ের মাঠে এসে পড়লে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে বিবৃতিতে জানানো হয়।

সৌদি জোটের দাবি, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে পাঁচটি ব্যালাস্টিক মিসাইল এবং বোমা বহনকারী চারটি ড্রোন দ্বারা হামলা চালায়। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানা শহর থেকে হামলা পরিচালিত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। এর আগেও হুথিরা সৌদি আরবের ওপর এমন হামলা চালিয়েছে।

২০১৪ সালে মনসুর হাদির পতন ঘটিয়ে ইয়েমেনের রাজধানী সানা শহরের দখল নেয় হুথিরা। এর ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাদি প্রশাসন পালিয়ে যেতে বাধ্য হয়। আর সেই থেকেই ইয়েমেনে বিদ্রোহ দমনে হুথিদের সঙ্গে যুদ্ধ করছে সৌদি জোট।

জাতিসংঘের মতে, যুদ্ধের কারণে ইয়েমেনে এখন পর্যন্ত নারী ও শিশুসহ দুই লাখ ৩৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে যুদ্ধের পরোক্ষ কারণে মারা গেছে এক লাখ ৩১ হাজার মানুষ। দেশটির প্রায় দুই কোটি লোক চরম খাদ্যসংকটে ভুগছে। খাদ্যসংকট, চিকিৎসার অভাব এবং প্রশাসনের দুর্নীতির কারণে ইয়েমেনের মানুষ চরম বঞ্চনার মধ্যে দিন যাপন করছে। মানবাধিকার সংগঠনগুলো এই অবস্থার জন্য সব পক্ষকেই দায়ী করেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য