Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি আরব গেলেন ২৫৯ প্রবাসী

সৌদি আরব গেলেন ২৫৯ প্রবাসী

রোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্তারোপ করে সৌদি কর্তৃপক্ষ। এ কারণে ২০ থেকে ২৮ মে পর্যন্ত সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত রাখে বাংলাদেশ বিমান। শনিবার সেই ফ্লাইট চালু হয়েছে। প্রথমদিন বিমানের দুই ফ্লাইটে সৌদি আরব গেছেন ২৫৯ যাত্রী। বিমানের জনসংযোগ বিভাগ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ জানায়, শনিবার দুপুর সোয়া ৩টায় ১৩৫ যাত্রী নিয়ে সৌদির দাম্মামে ও সন্ধ্যা সোয়া ৬টায় ১২৪ যাত্রী নিয়ে জেদ্দায় ফ্লাইট পরিচালনা করে বিমান। উভয় ফ্লাইট নিরাপদে স্ব স্ব গন্তব্যে অবতরণ করেছে। যাদের ভিসার মেয়াদ মে মাসেই শেষ হয়ে যাবে কেবল তারাই বিমানের এই ফ্লাইটে সৌদি যেতে পারছেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে টিকেট বিক্রি করছে সংস্থাটি।

বিমান আরও জানায়, ২০ থেকে ২৮ মে ফ্লাইট বন্ধের কারণে যারা টিকিট কেটেও ভ্রমণ করতে পারেননি তাদের নতুন করে টিকিট ইস্যু করতে কোনো ধরনের অতিরিক্ত চার্জ নেয়া হচ্ছে না।

এর আগে সৌদি সরকারের কড়া বিধিনিষেধের কারণে নয় দিন ফ্লাইট বন্ধ রাখে বিমান। পরে বিমানের সহযোগী সংগঠন বিমান হলিডেইজের মাধ্যমে সৌদিতে কোয়ারেন্টাইনের হোটেল বুকিং ব্যবস্থা চালু করে ফ্লাইট পুনরায় চালু করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য