Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদুর্গত ৮টি উপজেলায় ৫০ টন পশুখাদ্য দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

দুর্গত ৮টি উপজেলায় ৫০ টন পশুখাদ্য দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ উপজেলায় ৫০ টন পশুখাদ্য সহায়তা করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

আজ সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় এ ঘোষণা দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

ফেসবুক পোস্টে তিনি বলেন, দুর্গত ৮টি উপজেলায় ৫০ টন পশুখাদ্য দেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে বন্যায় গৃহহীন ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেওয়ার ঘোষণা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, এবারের বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রামে বন্যা দুর্গতদের মাঝে আমাদের জরুরি ত্রাণ ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলছে। দেশ-বিদেশের যেকোনো পেমেন্ট মেথড থেকে জরুরি ত্রাণ প্রকল্পে অংশগ্রহণের তাদের নির্ধারিত অ্যাকাউন্ট, বিকাশ ও নগদ নম্বরে সহায়তা করতে বলা হয়েছে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য