Wednesday, April 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএবার ফিলিস্তিন নারীকে গুলি করে ফেলে রাখল ইসরায়েলি সেনারা

এবার ফিলিস্তিন নারীকে গুলি করে ফেলে রাখল ইসরায়েলি সেনারা

ইসরায়েলি সেনাদের গুলিতে অধিকৃত জেরুজালেম আল-কুদস শহরে এবার এক ফিলিস্তিন নারী নিহত হয়েছেন। শনিবার ইসরায়েলি সেনারা জেরুজালেম আল-কুদস শহরের উত্তর অংশে কালান্দিয়া এলাকার প্রবেশ পথে ২৮ বছর বয়সি ফিলিস্তিন নারী ইবতিসাম কাআবানেকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়।

এতে তিনি মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল টিমগুলোকে অনুমতি দেয়নি ইসরাইলি সেনারা। ফলে অসংখ্য মানুষের চোখের সামনে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই ফিলিস্তিন নারী মারা যান।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, ওই নারী একটি চাকু বহন করার কারণে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবারও ইসরায়েলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিমতীরের নাবলুস শহরে ১৫ বছর বয়সি এক ফিলিস্তিন কিশোরকে গুলি করে হত্যা করে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য