Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপতাকা মিছিলকারী ইহুদিদের হামলায় ৩৩ ফিলিস্তিনি আহত, গ্রেফতার ১৭

পতাকা মিছিলকারী ইহুদিদের হামলায় ৩৩ ফিলিস্তিনি আহত, গ্রেফতার ১৭

ফিলিস্তিনিদের কঠোর আপত্তি সত্ত্বেও পবিত্র নগরী পূর্ব জেরুজালেমে পতাকা মিছিল করেছে উগ্র ডানপন্থি ইসরায়েলি দলগুলো। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার পর ওই মিছিল চলাকালে কট্টর ইহুদি জাতীয়তাবাদীদের হামলায় ৩৩ ফিলিস্তিনি আহত হয়েছেন। অন্তত ১৭ ফিলিস্তিনিকে ইসরাইলি পুলিশ জেরুজালেম থেকে ধরে নিয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি নতুন সরকার ক্ষমতায় বসার দ্বিতীয় দিন ওই হামলার ঘটনা ঘটল। গত এক মাস ধরে এ পতাকা মিছিল নিয়ে জেরুজালেমে টান টান উত্তেজনা বিরাজ করছিল। নেতানিয়াহু সরকার এই মিছিলের অনুমতি না দিলেও নতুন সরকার ক্ষমতায় এসেই বিতর্কিত ওই পতাকা মিছিলের অনুমতি দেয়।

মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেরুজালেমের পুরনো শহরে ওই পতাকা মিছিল করে ইহুদিরা। এসময় সেখানকার আদি বাসিন্দা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইহুদিরা। এতে অন্তত ৩৩ ফিলিস্তিনি আহত হন। হামলাকারী ইহুদিদের না থামিয়ে উল্টো ১৭ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ।
গত এক মাস ধরেই কট্টর ইহুদিদের এই মিছিল আয়োজন নিয়ে উত্তেজনা চলে আসছিল। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস বারবার ইহুদিদের এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড পরিহারে আহ্বান জানিয়ে আসছিল। আর ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ এই কর্মসূচিকে ইসরায়েলের উসকানি অভিহিত করে গাজায় বিক্ষোভের ডাক দিয়েছে।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর গাজা এবং পশ্চিমতীরের ফিলিস্তিনি ভূমি দখলে নেয় ইসরাইল। ছয় দিনের যুদ্ধ বলে পরিচিত ইসরাইলের ওই দখলদারিত্বের দিনটির স্মরণে জেরুজালেমে পতাকা মিছিল বের করে কট্টরপন্থি ইহুদিরা। সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য