Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকানাডায় মুসলিম পরিবারকে হত্যা : সন্দেহভাজন ব্যক্তি সন্ত্রাসবাদে অভিযুক্ত

কানাডায় মুসলিম পরিবারকে হত্যা : সন্দেহভাজন ব্যক্তি সন্ত্রাসবাদে অভিযুক্ত

কানাডীয় কর্তৃপক্ষ সন্ত্রাসবাদমূলক হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পিক-আপ ট্রাক ব্যবহার করে এক মুসলিম পরিবারের ওপর এ হামলা চালানো হয়। এতে তারা সকলেই প্রাণ হারান। সোমবার প্রসিকিউটররা একথা জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, আফজাল নামের এক ব্যক্তি তার পরিবারে চার সদস্য তার স্ত্রী, তাদের কিশোরী কন্যা এবং তার মাকে নিয়ে তাদের ওন্টারিও’র পার্শ্ববর্তী এলাকা লন্ডনে হাঁটার উদ্দেশে বের হয়েছিলেন। এ সময় এক ট্রাকচালক এ পরিবারকে হত্যার উদ্দেশে তাদের ওপর দিয়ে দ্রুত গতিতে তার গাড়ি চালিয়ে দেয়।

খবরে বলা হয়, পূর্বপরিকল্পনা অনুযায়ী চারজনকে হত্যা করায় ২০ বছর বয়সী নাথানিয়েল ভেল্টম্যান নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে গত সপ্তাহে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাকচাপা দেয়ার এ ঘটনাকে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে এ কাপুরুষোচিত হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।
সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য