Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েল-ফিলিস্তিনের সংলাপ শুরুর বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে সৌদি

ইসরায়েল-ফিলিস্তিনের সংলাপ শুরুর বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে সৌদি

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংলাপ শুরুর বিষয়টি সৌদির কাছে অগ্রাধিকার পাচ্ছে। কারণ, যতদিন ফিলিস্তিন সংকটের সমাধান না হচ্ছে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না।

সৌদি আরব কবে তেল আবিবকে স্বীকৃতি দেবে- এমন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যতদিন কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হচ্ছে ততদিন তেল আবিবকে স্বীকৃতি দেবে না রিয়াদ।

এদিকে তিনি মধ্যপ্রাচ্যে কিছু গোষ্ঠীর তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের সঙ্গে সংলাপকে স্বাগত জানায় তার দেশ। তেহরান ও রিয়াদের মধ্যে কয়েক মাস আগে ইরাকে যে সংলাপ শুরু হয়েছে সেকথা উল্লেখ করে ফারহান এ মন্তব্য করেন বলে আল-জাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে।

দ্বিপক্ষীয় এ সংলাপকে ইতিবাচক আখ্যায়িত করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং এর মাধ্যমে দ্বিপক্ষীয় তিক্ততার অবসান হবে বলে আশা প্রকাশ করেন।
পর্যবেক্ষকরা বলছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় মধ্যপ্রাচ্যের কথিত কিছু গোষ্ঠীর তৎপরতায় উদ্বেগ প্রকাশ করলেন যখন তার দেশ গত ছয় বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে।

সূত্র: পার্সটুডে

ডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য