Sunday, November 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদেশে বেড়েছে ডেঙ্গু প্রকোপ : ভবনে পানি জমিয়ে রাখলেই ব্যবস্থা

দেশে বেড়েছে ডেঙ্গু প্রকোপ : ভবনে পানি জমিয়ে রাখলেই ব্যবস্থা

দেশে করোনা মহামারীর মধ্যে হঠাৎ বেড়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে প্রশাসন। এক্ষেত্রে নির্মাণাধীন বা পরিত্যক্ত ভবনসহ বাসাবাড়িতে পানি জমিয়ে রাখলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো: তাজুল ইসলাম। মন্ত্রী বলেছেন, সরকারি-বেসরকারি নির্মাণাধীন বা পরিত্যক্ত যেকোনো ভবনে পানি জমিয়ে রেখে ডেঙ্গু রোগের মশা প্রজননে সহায়ক ভূমিকা রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দু-একদিনের মধ্যেই ঢাকা উভয় সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আগামী সোমবার এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জরুরি সভা ডাকা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সরকারি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবন, বাসার ছাদ, আঙিনা, ফুলের টব, ফ্রিজ-এয়ারকন্ডিশনে কোনো অবস্থাতেই যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ তিন দিনের বেশি জমে থাকা পানিতে মশা প্রজনন হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবনকে এডিস মশার প্রধান প্রজনন স্থান বলে উল্লেখ করে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, এসব জায়গায় জমানো পানিতে লার্ভিসাইড অথবা ১০ হাজার স্কয়ার ফিট জায়গায় আড়াই শ’ গ্রাম কেরোসিন ঢেলে দিয়ে মশার প্রজনন ধ্বংস করা সম্ভব। তিনি বলেন, মানুষকে বারবার এ বিয়য়ে সচেতন করার পরও অনেকে তা আমলে নিচ্ছেন না। তাই উভয় সিটি করপোরেশনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকেই তারা অভিযান পরিচালনা করবেন। যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে ৫৩৬ ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আর ৮ জুলাই আরো ৩৬ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বুধবার জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য