Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলেন ফিলিস্তিনি তরুণরা

গাজায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলেন ফিলিস্তিনি তরুণরা

ফিলিস্তিনি তরুণরা গাজার উত্তরে ইসরায়েলি বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করেছেন। সংবাদ মাধ্যম ‌নিউ প্রেস বুধবার জানায়, উত্তর গাজার তুবাসে অবস্থিত আল-ফারিয়া শরণার্থী শিবিরের তরুণদের প্রচেষ্টায় দখলদারদের একটি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে। তবে তাদের দাবি, তুবাস এলাকায় এক অভিযানের সময় কারিগরি সমস্যার কারণে ড্রোন ভূপাতিত হয়েছে।

এর আগে মঙ্গলবারও ফিলিস্তিনি সূত্রগুলো উত্তর গাজায় ইসরায়েলের আরেকটি ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা জানায়। মঙ্গলবার যে ড্রোনটি পাওয়া যায়, তা ‘স্কাই লার্ক’ মডেলের।
এই মডেলের ড্রোনের সাহায্যে সাধারণত গোয়েন্দা তৎপরতা চালানো হয়। এই ড্রোন আকাশে উড়ার সময় কোনো শব্দ তৈরি করে না। এ কারণে এর উপস্থিতি টের পাওয়া যায় না সহজে।

সূত্র : পার্সটুডে

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য