আগামী ১১ আগস্টের পর আঠারো বছরের বেশি বয়সীরা করোনার টিকা না নিয়ে বের হলেই শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, বাধ্যতামুলক সবাইকে টিকা নিতে হবে। দেশব্যাপী ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১১ তারিখ থেকে কঠোরভাবে আইন প্রয়োগ করবে। টিকা ছাড়া ১৮ বছরের বেশি কেউ চলাচল করলে তাকে সাজার আওতায় আনা হবে। প্রতিটি ইউনিয়নে দুটি করে কেন্দ্র থাকবে, আর সিটিতে থাকবে ৫-৬টি কেন্দ্র।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, যেহেতু সংসদ বন্ধ তাই আইন পাস করা সম্ভব নয়। আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হবে।
আমারসংবাদ/ইএফ
