Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনামাজের পর মসজিদেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

নামাজের পর মসজিদেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

আসরের নামাজ পড়ার পর মসজিদের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক মুসল্লি। মৃত ওই মুসল্লির নাম খলিলুর রহমান।

চট্টগ্রামে সীতাকুণ্ডে বিকেল ৫টার দিকে মসজিদে আসরের নামাজ আদায় করার সময় মারা যান তিনি। মৃত খলিলুর রহমানের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। তিনি কেডিএস লজিস্টিক নামে একটি প্রতিষ্ঠানে সিএন্ডএফ’র কাজে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, খলিলুর রহমান নামে ওই ব্যক্তি আসরের নামাজ আদায় করতে মসজিদে আসেন। সুন্নত নামাজ আদায় করার পর পরই অসুস্থ বোধ করেন তিনি। এক পর্যায়ে মেঝেতে শুয়ে পড়েন।
এ ঘটনা দেখে উপস্থিত অন্যান্য মুসল্লিরা দ্রুত চিকিৎসক ডেকে নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষার পর খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য